Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কাতারে পরিবার ভিসার শর্ত আরো কঠিন হলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮

কাতারে পরিবার ভিসার শর্ত আরো কঠিন হলো

কাতার সরকার পরিবার ভিসার জন্য নতুন নিয়ম প্রকাশ করেছে। বিদেশি নাগরিকরা এখন থেকে পরিবারকে দেশে আনতে চাইলে মাসে অন্তত ৫ হাজার কাতারি রিয়াল আয় করতে হবে। টাকার হিসাবে এটি প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

সরকারি পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু আয় থাকলেই হবে না। চাকরির ধরনও গুরুত্বপূর্ণ। যারা শ্রমিক শ্রেণির কাজ করেন, অর্থাৎ কম দক্ষ বা ম্যানুয়াল কাজের সঙ্গে যুক্ত, তারা এই ভিসার জন্য যোগ্য নন। কেবল স্বীকৃত চাকরির চুক্তি থাকা পেশাজীবীরাই আবেদন করতে পারবেন।

তৃতীয় শর্ত হলো স্বাস্থ্যবিমা। পরিবার ভিসায় আসা সদস্যদের পুরো সময়ের জন্য বৈধ স্বাস্থ্যবিমা থাকতে হবে। অর্থাৎ কাতারে অবস্থানকালে চিকিৎসা খরচের নিশ্চয়তা থাকতে হবে।

কাতার সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “হোস্টের পেশা শ্রমিক শ্রেণির হওয়া যাবে না। মাসিক আয় কমপক্ষে ৫ হাজার রিয়াল হতে হবে এবং স্বীকৃত চাকরির চুক্তি থাকতে হবে। ভিজিটরদের জন্য স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক।”

এই নিয়মে প্রবাসীদের জন্য একটি স্তরভিত্তিক যাচাই প্রক্রিয়া তৈরি হলো। শুধু আয় থাকলেই হবে না, চাকরির ধরন ও বিমার শর্তও পূরণ করতে হবে। ফলে পরিবারকে আনতে হলে আগে থেকেই আর্থিক পরিকল্পনা করতে হবে।

নাইজেরিয়া ও আফ্রিকার অন্যান্য দেশের নাগরিকদের জন্য এই শর্ত আরো কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ ৫ হাজার রিয়াল স্থানীয় মুদ্রায় অনেক বড় অঙ্ক। তাই পরিবারকে আনতে হলে প্রবাসীদের আয় ও খরচের হিসাব ভালোভাবে মিলিয়ে নিতে হবে।

কাতার সম্প্রতি পাঁচটি দেশের নাগরিকদের জন্য ভিসা ছাড় দিয়েছে। বাহরাইন, কুয়েত, ওমান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নাগরিকরা এখন ভিসা ছাড়াই কাতারে প্রবেশ করতে পারবেন। অন্য দেশের নাগরিকদের জন্য নিয়ম অনুযায়ী ভিসা ও শর্ত মানতে হবে।

Logo