Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে শুরু হয়েছে শরৎকাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৫

ওমানে শুরু হয়েছে শরৎকাল

ওমানে বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে শরৎকাল। ২৩ সেপ্টেম্বর ভোর ৪টা ৫ মিনিটে শরৎ বিষুব বা Autumn Equinox সংঘটিত হবে, যা উত্তর গোলার্ধে শরৎকালের জ্যোতির্বৈজ্ঞানিক সূচনা এবং দক্ষিণ গোলার্ধে বসন্তের সূচনা নির্দেশ করে।

একই সময়ে ওমানের ধোফার গভর্নরেটের বর্ষাকালীন ‘খারিফ’-এর প্রভাবও ধীরে ধীরে কমতে থাকে। মাসকাটে এদিন সূর্য উঠবে সকাল ৫টা ৫৫ মিনিটে, মধ্যাহ্নে সর্বোচ্চ অবস্থানে থাকবে ১১টা ৫৯ মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে; ফলে দিনের দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৭ মিনিট। তবে দেশটিতে দিন-রাতের প্রকৃত সমতা হবে ২৮ সেপ্টেম্বর, যখন সূর্য উঠবে সকাল ৫টা ৫৭ মিনিটে এবং অস্ত যাবে বিকেল ৫টা ৫৭ মিনিটে অর্থাৎ দিন ও রাত দুটিই হবে ১২ ঘণ্টা করে।

বিষুবের পর উত্তর গোলার্ধে দিনের আলো ধীরে ধীরে কমতে এবং রাতের সময় বাড়তে থাকবে, যা চলবে শীতকালীন অয়ন পর্যন্ত। তবে শরৎ শুরু হওয়া মানেই তাপমাত্রা হঠাৎ কমে যাওয়া নয়; বাতাস, বায়ুপ্রবাহ, বায়ুর ভর, তাপপ্রবাহ ও ভৌগোলিক অবস্থানসহ বিভিন্ন কারণে অনেক এলাকায় গরম আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

Logo