মধ্যপ্রাচ্যে হুতি-সৌদি সংঘাত আরো তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইয়েমেনের হুতিদের রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর এই উদ্বেগ আরো বেড়েছে। সৌদি আরবের রাজধানীকে লক্ষ্য করে এটিই সাম্প্রতিক উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় হামলা। সৌদি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার কথা জানিয়েছে।
রিয়াদে হামলার সময় বিমানবন্দরের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটে। হুতিরা রিয়াদ ও সৌদি তেল স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে। বিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে কালো ধোঁয়া উড়ছে বলে খবর দিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তবে তাদের দাবি করা ক্ষয়ক্ষতির সব তথ্য স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
হুতিদের হামলার পর যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং মধ্যপ্রাচ্যে যাতায়াতের ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন সতর্কবার্তায় অঞ্চলটির পরিস্থিতি দ্রুত ও অপ্রত্যাশিতভাবে আরো খারাপ হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে।
এর ফলে শুধু সৌদি আরব নয়, লাল সাগর, বাব আল-মানদেব ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে তেল সরবরাহ ও আন্তর্জাতিক নৌপথে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
logo-1-1740906910.png)