বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিয়োগে আগ্রহ দেখিয়েছে ওমান। দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি চুক্তিও হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
পরিকল্পনা অনুযায়ী, ৫ হাজার বাংলাদেশি কৃষি খাতে এবং আরো ৫ হাজার কর্মী মৎস্য খাতে কাজের সুযোগ পাবেন। নিয়োগের বিস্তারিত ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে আগামী মাসে ওমান সরকারের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে জানানো হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য আরো বিস্তৃত শ্রমবাজার তৈরির চেষ্টা করছে ঢাকা। বর্তমানে বাংলাদেশিদের কিছু ক্যাটাগরির ভিসায় বিধিনিষেধ থাকায় নিয়মিতভাবে কর্মী পাঠানোর সুযোগ পুনরায় চালুর জন্যও কূটনৈতিকভাবে আলোচনা চলছে।
পাশাপাশি দক্ষ ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশি কর্মীদের ওমানের বিভিন্ন খাতে পাঠানোর ওপরও গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার।
logo-1-1740906910.png)