আমিরাতে মৌসুমি জ্বরের টিকা নিয়ে নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৯
সংযুক্ত আরব আমিরাতে ২০২৬-২৭ মৌসুমের ফ্লু টিকাদান কর্মসূচিতে নতুন করে স্কুল শিক্ষার্থী এবং রমজানে হজ ও ওমরাহ পালন করতে যাওয়া ভ্রমণকারীদের অগ্রাধিকার গ্রুপে যুক্ত করা হয়েছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষের তালিকায় গর্ভবতী নারী, ছয় মাস বা তার বেশি বয়সী শিশু, স্কুল শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত মানুষ, স্বাস্থ্যকর্মী এবং হজ-ওমরাহ যাত্রীদের রাখা হয়েছে।
তবে স্কুল শিক্ষার্থীদের জন্য টিকা নেওয়া এখনো সুপারিশ, বাধ্যতামূলক নয়; অন্যদিকে সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ হজযাত্রীদের ভ্রমণের আগে মৌসুমি জ্বরজারির টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে। ইউএইতে ছয় মাস বা তার বেশি বয়সী যে কেউ চাইলে টিকা নিতে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক সচেতনতামূলক এই কর্মসূচি চলবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। কর্তৃপক্ষ জানিয়েছে, টিকা নেওয়ার প্রায় দুই সপ্তাহ পর শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তাই ফ্লু মৌসুমের আগে টিকা নেওয়া গুরুত্বপূর্ণ।
পাশাপাশি নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজ করা, কাশি-হাঁচির সময় সতর্কতা এবং অসুস্থ হলে দ্রুত আলাদা থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
logo-1-1740906910.png)