Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন, একজনের ৫ বছরের জেল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫

বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন, একজনের ৫ বছরের জেল

বাহরাইনে ইরানের হামলাকে সমর্থন ও প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির হাই ক্রিমিনাল কোর্ট।

একই সঙ্গে তাকে ২ হাজার বাহরাইনি দিনার জরিমানা এবং জব্দ করা সামগ্রী বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাহরাইনের চিফ প্রসিকিউটর ফর টেররিজম ক্রাইমস জানিয়েছেন, সাইবার ক্রাইম ডিরেক্টরেটের প্রতিবেদনের ভিত্তিতে ওই ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ইরানের হামলার পক্ষে ছবি, ভিডিও ও মন্তব্য পাওয়া যায়।

পরে পাবলিক প্রসিকিউশন মামলাটি আদালতে পাঠায় এবং কয়েক দফা শুনানির পর আদালত রায় ঘোষণা করে। প্রসিকিউশন জানিয়েছে, মতপ্রকাশের স্বাধীনতা আইন দ্বারা সুরক্ষিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কোনো কনটেন্ট প্রকাশ বা ছড়িয়ে দেওয়া যাবে না, যা সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন, প্রশংসা বা বৈধতা দেয় কিংবা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করে।

এ ধরনের আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে এ বিষয়ে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

Logo