Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে ১১০ প্রবাসী প্রশিক্ষকের বদলে নিয়োগ পাবেন ওমানিরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮

ওমানে ১১০ প্রবাসী প্রশিক্ষকের বদলে নিয়োগ পাবেন ওমানিরা

ওমানের কারিগরি কলেজগুলোতে কর্মরত ১১০ জন প্রবাসী প্রশিক্ষকের জায়গায় ওমানি নাগরিকদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। সরকারি খাতে ওমানিকরণ জোরদারের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

শ্রম মন্ত্রণালয়ের সরকারি খাতের নিয়োগ ও ওমানিকরণ বিভাগের পরিচালক আবদুল্লাহ সুলতান আল সুনাইদি জানিয়েছেন, এসব পদে নিয়োগের জন্য ২০২৬ সালেই শূন্যপদ ঘোষণা করা হবে। ওমানি প্রার্থীদের বাছাই ও নিয়োগ প্রক্রিয়া ২০২৭ সালের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। ফলে ওমানে ধীরে ধীরে প্রবাসীদের পদ কমতে শুরু করবে।  

নিয়োগ পাওয়া প্রশিক্ষকরা ২০২৭-২৮ শিক্ষাবর্ষের শুরুতে দায়িত্ব পালন শুরু করবেন। নির্দিষ্ট দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন এমন বিশেষায়িত পদে প্রশিক্ষণ ও যোগ্যতার সঙ্গে ওমানিকরণকে যুক্ত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।  

Logo