Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

দুবাইয়ে পর্যটনে সুবাতাস, বাড়ছে পর্যটকের আগমন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬

দুবাইয়ে পর্যটনে সুবাতাস, বাড়ছে পর্যটকের আগমন

দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা আবারো বাড়ছে। আগস্টে শহরটিতে প্রায় ৮ লাখ ৬৯ হাজার আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন, যা ২০২৬ সালের ফেব্রুয়ারির পর এক মাসে সর্বোচ্চ। চলতি বছরের প্রথম আট মাসে মোট পর্যটক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৯ লাখ ৭০ হাজারে। 

দুবাইয়ের হোটেলগুলোতে বুকিংও বাড়তে শুরু করেছে। আগস্টে হোটেলগুলোর ৬৬ শতাংশ রুম ভর্তি ছিল। যেখানে মার্চে এই হার ছিল মাত্র ৩৬ শতাংশ। প্রথম আট মাসে দুবাইয়ের সবচেয়ে বড় পর্যটক উৎস ছিল পশ্চিম ইউরোপ, যেখান থেকে এসেছে মোট পর্যটকের ২০ শতাংশ। দক্ষিণ এশিয়া থেকে এসেছে ১৭ শতাংশ, উপসাগরীয় দেশগুলো থেকে ১৬ শতাংশ এবং সিআইএস ও পূর্ব ইউরোপ থেকে ১৪ শতাংশ পর্যটক। 

এদিকে পর্যটন খাতের পুনরুদ্ধারে দুবাই সরকার ২.৫ বিলিয়ন দিরহামের সহায়তা প্যাকেজের অনুমোদন দিয়েছে। একই সময়ে এমিরেটস তাদের বৈশ্বিক ফ্লাইট নেটওয়ার্কের ৯৭ শতাংশ পুনরায় চালু করেছে।

Logo