সৌদি থেকে বাহরাইনে যাত্রী নিতে পারবে ট্যাক্সি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩
সৌদি আরবের ট্যাক্সি এখন দেশটি থেকে বাহরাইনে যাত্রী পরিবহন করতে পারবে। দেশটির ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি ৬ সেপ্টেম্বর থেকে এ সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর করেছে। ট্যাক্সি ও যাত্রী পরিবহন খাতের বিনিয়োগকারীদের পাঠানো এক সার্কুলারে বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে। সেবা দিতে হলে বৈধ অপারেটিং লাইসেন্স থাকতে হবে এবং অনুমোদিত ট্যাক্সি ও যাত্রী পরিবহন ব্রোকারের মাধ্যমে যাত্রী নিতে হবে।
এছাড়া কর্তৃপক্ষ নির্ধারিত ফরমে যাত্রীদের তালিকা জমা, চালক ও যাত্রীর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় ভ্রমণ নথি নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সরকারি ব্যবস্থার মধ্যে ‘শুমুস’ নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত ভাড়াই নিতে হবে যাত্রীদের কাছ থেকে। তবে ফেরার পথে আপাতত বাহরাইন থেকে যাত্রী নেওয়া যাবে না। একইভাবে বাহরাইনের অভ্যন্তরে যাত্রী পরিবহনের অনুমতিও থাকছে না।
logo-1-1740906910.png)