বাহরাইনে ১৪ হাজার দিনার চুরি, পাঁচ এশীয় আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১
বাহরাইনের দুটি কোম্পানির সাইট থেকে বৈদ্যুতিক তার ও একটি এয়ার কন্ডিশনিং ইউনিট চুরির অভিযোগে পাঁচ এশীয়কে আটক করেছে দেশটির পুলিশ। এশিয়ান বলা হলেও তারা এশিয়ার কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
সাউদার্ন গভর্নরেট পুলিশ ডিরেক্টরেট জানিয়েছে, চুরি হওয়া মালামালের দাম কম করে হলেও ১৪ হাজার বাহরাইনি দিনার। আলাদা দুটি চুরির অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্ত ও অনুসন্ধান শুরু করে। পরে সংগৃহীত তথ্য ও প্রমাণের ভিত্তিতে পাঁচ সন্দেহভাজনকে শনাক্ত করে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। মামলাটি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
logo-1-1740906910.png)