কুয়েতে নিরাপত্তা অভিযান, অনিয়মের অভিযোগে আটক ১৫১
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩
কুয়েতের সাদ আল-আব্দুল্লাহ এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনায় ১৫১ জনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহরা গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিচয়পত্র না থাকায় ৪৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২০ জন এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এছাড়া পাঁচজন ভ্রাম্যমাণ হকারকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের ৬১টি মামলা বা জরিমানা করা হয়। জব্দ করা হয় তিনটি মোবাইল ভেন্ডিং কার্ট ও একটি মুদি দোকান। পাশাপাশি মদ-সংক্রান্ত দুটি মামলা, মাদকসহ একজন, আদালতের নির্দেশে জব্দযোগ্য দুটি গাড়ি, ঋণসংক্রান্ত মামলায় একজন এবং একটি ফৌজদারি মামলায় আরো একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)