Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বাণিজ্যিক সাইনবোর্ডে আসছে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৫

বাহরাইনে বাণিজ্যিক সাইনবোর্ডে আসছে নতুন নিয়ম

বাহরাইনে দোকান ও বাণিজ্যিক এলাকার সাইনবোর্ডে অভিন্ন নকশা ও স্থাপনের নিয়ম চালুর বিষয়টি পর্যালোচনা করছে কর্তৃপক্ষ। মুহাররাক মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রস্তাবের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে। প্রস্তাবিত নিয়মে দোকানের বাইরের সাইনবোর্ডে নিবন্ধিত বাণিজ্যিক নাম, আরবি ভাষায় নাম, কমার্শিয়াল রেজিস্ট্রেশন নম্বর, প্রযোজ্য ক্ষেত্রে লোগো ও যোগাযোগের তথ্য রাখতে হবে। 

সাইনবোর্ড দোকানের সামনের অংশে নিচতলা ও প্রথম তলার মধ্যবর্তী নির্ধারিত স্থানে স্থাপন করতে হবে। ভবনের ওপরের তলায় আলাদা সাইনবোর্ড কিংবা জানালা-দরজা ঢেকে দেয় এমন সাইন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। অক্ষর উঁচু করে লেখার পাশাপাশি নিজস্ব আলো বা অক্ষরের পেছন থেকে আলোকিত সাইন ব্যবহারের সুযোগ থাকবে। উপরের তলায় থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নাম একাধিক আলাদা সাইন না দিয়ে ভবনের নির্ধারিত একটি সাইনবোর্ডে একসঙ্গে রাখার প্রস্তাব করা হয়েছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব নকশা ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে। নির্ধারিত মানদণ্ডের বাইরে কোনো সাইনবোর্ড দিতে চাইলে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

Logo