Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সবজি চাষে কামাল করে দেখালেন সৌদির কামাল উদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪২

সবজি চাষে কামাল করে দেখালেন সৌদির কামাল উদ্দিন

একেই বুঝি বলে কামাল! তুনে কামাল কিয়া ভাই… সৌদির এক কৃষি শ্রমিক কামাল উদ্দিনের সফলতার গল্প এখন প্রবাসীদের মুখে মুখে। কিন্তু কী এমন করলেন তিনি? সবজি ফলিয়ে কামাল উদ্দিন কামাল করে দিয়েছেন।

সৌদির মরুর বুকে সবুজ বিপ্লব ঘটিয়েছেন কামাল উদ্দিন। রাজধানী রিয়াদের উপকণ্ঠে হাফিরাত নিসা নামক স্থানে বিশাল শাক-সবজির বাগান করে সফলতা অর্জন করেছেন তিনি। শুধু তাই নয়, সেখানে অর্ধশতাধিক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাকে চাকরি দিয়েছেন তিনি। 

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া এলাকার বাসিন্দা কামাল উদ্দিন ১৯৯৮ সালে কৃষি শ্রমিক হিসেবে সৌদি আরবের রিয়াদে আসেন। শুরুতে ৫০০ রিয়াল মাসিক বেতনে চাকরি করেন। তিন বছর সৌদি নাগরিকের অধীনে চাকরি করার পর এক পর্যায়ে নিজেই কৃষিপণ্য উৎপাদনের উদ্যোগ গ্রহণ করেন। 

পরে রাজধানী রিয়াদ থেকে ১২৫ কিলোমিটার দূরত্বের হাফিরাত নিসা নামক স্থানে প্রায় দুই কিলোমিটার আয়তনের একটি কৃষি ফার্ম বা মাজরা ভাড়া নেন। শুরু করেন নানা প্রজাতির শাক- সবজি চাষ।

ওই ফার্মে বাংলাদেশি শ্রমিকরা উৎপাদন করছেন বিভিন্ন প্রজাতির বেগুন, কাঁচামরিচ, করলা, টমেটো, কুচা, ভেন্ডি, লাউ, মিষ্টি কুমড়াসহ সব ধরনের সবজি। সেখানে থাকা, খাবারসহ নিরাপদ কর্মসংস্থান তৈরি হয়েছে অর্ধশতাধিক বাংলাদেশির। 

তিনি আরো জানান ,একসময় শ্রমিক হিসেবে সৌদি আরবে এসেছিলেন তিনি। অনেক চেষ্টায় যে মাজরা প্রতিষ্ঠা করেছেন, এখন তার সব শ্রমিকই বাংলাদেশি।

Logo