Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট ১৩ সেপ্টেম্বর ২০২৬

দুবাইপ্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল ১৭ বছর পর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৫

দুবাইপ্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল ১৭ বছর পর

বাহরাইন

বাহরাইনে বাণিজ্যিক সাইনবোর্ডে আসছে নতুন নিয়ম

বাহরাইনে দোকান ও বাণিজ্যিক এলাকার সাইনবোর্ডে অভিন্ন নকশা ও স্থাপনের নিয়ম চালুর বিষয়টি পর্যালোচনা করছে কর্তৃপক্ষ। মুহাররাক মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রস্তাবের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে। প্রস্তাবিত নিয়মে দোকানের বাইরের সাইনবোর্ডে নিবন্ধিত বাণিজ্যিক নাম, আরবি ভাষায় নাম, কমার্শিয়াল রেজিস্ট্রেশন নম্বর, প্রযোজ্য ক্ষেত্রে লোগো ও যোগাযোগের তথ্য রাখতে হবে। সাইনবোর্ড দোকানের সামনের অংশে নিচতলা ও প্রথম তলার মধ্যবর্তী নির্ধারিত স্থানে স্থাপন করতে হবে। ভবনের ওপরের তলায় আলাদা সাইনবোর্ড কিংবা জানালা-দরজা ঢেকে দেয় এমন সাইন নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে। অক্ষর উঁচু করে লেখার পাশাপাশি নিজস্ব আলো বা অক্ষরের পেছন থেকে আলোকিত সাইন ব্যবহারের সুযোগ থাকবে। উপরের তলায় থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নাম একাধিক আলাদা সাইন না দিয়ে ভবনের নির্ধারিত একটি সাইনবোর্ডে একসঙ্গে রাখার প্রস্তাব করা হয়েছে। তবে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নিজস্ব নকশা ব্যবহারের সুযোগও রাখা হচ্ছে। নির্ধারিত মানদণ্ডের বাইরে কোনো সাইনবোর্ড দিতে চাইলে সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

সৌদি আরব

সৌদির তেল পাইপলাইনে হামলায় মুসলিম বিশ্বের ক্ষোভ

সৌদি আরবের জাজান অঞ্চলে হুতিদের নিক্ষেপ করা প্রজেক্টাইলের আঘাতে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব হামলায় দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মসজিদসহ বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, জাজানের আল-তুওয়াল গভর্নরেট এলাকায় প্রজেক্টাইলটি আঘাত হানে। এতে আশপাশের স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। অন্যদিকে, সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে সৌদি আরবের প্রতি সমর্থন প্রকাশ করেছে। আরব লিগ, মুসলিম ওয়ার্ল্ড লিগ ও আরব পার্লামেন্টও এ হামলাকে আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামোর জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। বিবৃতিতে তারা সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর এ ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। 

কুয়েত

কুয়েতে নিরাপত্তা অভিযান, অনিয়মের অভিযোগে আটক ১৫১

কুয়েতের সাদ আল-আব্দুল্লাহ এলাকায় বড় ধরনের নিরাপত্তা অভিযান চালিয়ে বিভিন্ন আইন লঙ্ঘনের ঘটনায় ১৫১ জনকে আটক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাহরা গভর্নরেটের নিরাপত্তা অধিদপ্তরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে পরিচয়পত্র না থাকায় ৪৩ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২০ জন এবং আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১২ জনকে আটক করা হয়। এছাড়া পাঁচজন ভ্রাম্যমাণ হকারকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের ৬১টি মামলা বা জরিমানা করা হয়। জব্দ করা হয় তিনটি মোবাইল ভেন্ডিং কার্ট ও একটি মুদি দোকান। পাশাপাশি মদ-সংক্রান্ত দুটি মামলা, মাদকসহ একজন, আদালতের নির্দেশে জব্দযোগ্য দুটি গাড়ি, ঋণসংক্রান্ত মামলায় একজন এবং একটি ফৌজদারি মামলায় আরো একজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে সতর্ক থাকতে হবে প্রবাসী বাংলাদেশিদের। 

সংযুক্ত আরব আমিরাত

দুবাইপ্রবাসী বাংলাদেশির ভাগ্য খুলল ১৭ বছর পর 

দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মোহাম্মদ রফিকুল ইসলাম লটারিতে ১ লাখ দিরহাম জিতেছেন, যা বাংলাদেশি টাকায় কমপক্ষে ৩৩ লাখ ৫৮ হাজার টাকা। ৫৩ বছর বয়সী রফিকুল ইসলাম গত ১৭ বছর ধরে দুবাইয়ে বসবাস করছেন, আর তার পরিবার থাকে বাংলাদেশে। পুরস্কার জেতার খবর পাওয়ার পর তার প্রথম চিন্তা ছিল দেশে থাকা পরিবারকে নিয়ে। দীর্ঘদিন পরিবার থেকে দূরে থেকে কাজ করার পর এ জয়কে বিশেষ আনন্দের মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। জয়ী ১ লাখ দিরহাম তার গ্রুপের সদস্যদের মধ্যে ভাগ করে নেওয়া হবে। নিজের অংশের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি রফিকুল। তবে পুরস্কার জয়ের আনন্দে তিনি পরদিনই আবার লটারির টিকিট কিনেছেন। এদিকে বিগ টিকিটের সেপ্টেম্বরের আয়োজনে রয়েছে ২ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ। আগামী ৩ অক্টোবরের লাইভ ড্রতে একজন বিজয়ী এই পুরস্কার পাবেন

Logo