Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে মাদকসহ দুই বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯

কুয়েতে মাদকসহ দুই বাংলাদেশি আটক

কুয়েতে মাদক পাচার ও সংরক্ষণের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি। মুবারক আল-কাবির গভর্নরেটের তদন্ত বিভাগ অভিযান চালিয়ে তাদের আটক করে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, একটি খালি জায়গায়  সন্দেহজনকভাবে অবস্থান করা এক ব্যক্তিকে তল্লাশি করে মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ পদার্থ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি মাদকগুলো সেখানে সংরক্ষণ এবং বিভিন্ন ব্যক্তিকে এর অবস্থান জানিয়ে সংগ্রহের সুযোগ করে দেওয়ার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পাঁচটি স্থানে অভিযান চালিয়ে আরো মাদক উদ্ধার করা হয়। মাহবুলা এলাকায় ওই ব্যক্তির বাসা থেকেও কিছু মাদকদ্রব্য জব্দ করা হয়। 

পরবর্তী তদন্তে দ্বিতীয় সন্দেহভাজনকে শনাক্ত করে মুত্তালায় তার বাসা থেকে আটক করা হয়। তার কাছ থেকেও মাদক ও নিষিদ্ধ বিভিন্ন পদার্থ উদ্ধার করা হয়েছে। দুই বাংলাদেশির কাছ থেকে ৩৩টি গাঁজার প্যাকেটসহ আরো নানা মাদক উদ্ধার করা হয়েছে।

Logo