ওমানে মেয়ের হাতে মায়ের মৃত্যু, এশীয় নারী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪
ওমানের আল খৌদ এলাকায় মাকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় এশীয় বংশোদ্ভূত এক প্রবাসী নারীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ। হামলায় গুরুতর আহত ওই নারী পরে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুলিশের তথ্য অনুযায়ী, আল খৌদ এলাকায় ওই নারী তার মাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করেন। আহত মাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘটনার পর হামলার কারণ ও এর পেছনের পরিস্থিতি জানতে তদন্ত শুরু করেছে রয়্যাল ওমান পুলিশ। একই সঙ্গে মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত কারণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি আরো স্পষ্ট হবে। বর্তমানে আটক নারী পুলিশের হেফাজতে রয়েছেন। তবে তিনি কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি।
logo-1-1740906910.png)