Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে টেইলগেটিংয়ের বিরুদ্ধে পুলিশের সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭

আমিরাতে টেইলগেটিংয়ের বিরুদ্ধে পুলিশের সতর্কতা

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ পুলিশ গাড়ি চালানোর সময় সামনের গাড়ির খুব কাছাকাছি থেকে অনুসরণ করা বা ‘টেইলগেটিং’ নিয়ে চালকদের সতর্ক করেছে। এ ধরনের ঝুঁকিপূর্ণ ড্রাইভিংয়ের কারণে সড়ক দুর্ঘটনার আশঙ্কা বাড়ে এবং গুরুতর হতাহতের ঘটনা ঘটতে পারে। 

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শারজাহে টেইলগেটিং-সংক্রান্ত দুর্ঘটনায় একজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এ ধরনের দুর্ঘটনা কমাতে চালকদের নিরাপদ দূরত্ব বজায় রেখে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

শারজাহ পুলিশ জানিয়েছে, সামনের গাড়ির সঙ্গে পর্যাপ্ত দূরত্ব না রাখলে হঠাৎ ব্রেক করার সময় দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে। বিশেষ করে ব্যস্ত সড়ক ও উচ্চগতির রাস্তায় টেইলগেটিং মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং অন্য গাড়িকে অযথা চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছে শারজাহ পুলিশ।

Logo