মক্কায় অবৈধভাবে মাটি উত্তোলন, ৫ পাকিস্তানি আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮
সৌদি আরবের মক্কা অঞ্চলে পরিবেশবিষয়ক আইন লঙ্ঘন করে অবৈধভাবে পলিমাটি ও মাটি উত্তোলনের অভিযোগে পাঁচ পাকিস্তানি নাগরিককে আটক করেছে দেশটির স্পেশাল ফোর্সেস ফর এনভায়রনমেন্টাল সিকিউরিটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিরা অনুমোদন ছাড়াই মাটি উত্তোলন ও পরিবহনের কাজে জড়িত ছিলেন। এ সময় মাটি খনন ও পরিবহনে ব্যবহৃত পাঁচটি সরঞ্জামও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
মক্কা বা সৌদির অন্য কোথাও নিজের ইচ্ছায় মাটি, বালি, পাথর বা পলিমাটি তুলে ট্রাক/মেশিনে করে নিয়ে গিয়ে বিক্রি করা নিরাপদ নয়। এমনকি বৈধ খনন ব্যবসার ক্ষেত্রেও উত্তোলন, পরিবহন ও বিক্রির আলাদা নিয়ম রয়েছে সৌদিতে। কারণ সৌদি আরবের কাছে বালি, পলি, পাথর, খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ নিয়ন্ত্রিত সম্পদ। লাইসেন্সপ্রাপ্ত খনন এলাকায়ও পরিবেশগত প্রভাব, পুনর্বাসন এবং উত্তোলিত উপাদানের বৈধ উৎস নিশ্চিত করার নিয়ম রয়েছে। ফলে এসব নিয়ম সম্পর্কে সতর্ক থাকতে হবে সৌদি প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)