বাহরাইনের ঈসা টাউনে দীর্ঘদিন বন্ধ থাকা লেবানন ট্রেড সেন্টারে ৬০টি স্টল নিয়ে একটি কেন্দ্রীয় খাদ্য বাজার স্থাপনের প্রস্তাব করা হয়েছে। সাউদার্ন মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্য মুবারক ফারাজ জানিয়েছে, প্রস্তাবিত বাজারে মাছ, ফল ও সবজি, মাংস এবং পোলট্রি বিক্রির জন্য আলাদা স্টল থাকবে। এর মধ্যে মাছ ও ফল-সবজি বিক্রেতাদের জন্য ২০টি করে স্টল রাখার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বাজারটি মূলত ছোট স্থানীয় ব্যবসায়ীদের জন্য করা হবে, যাতে তারা তুলনামূলক কম ভাড়ায় ব্যবসা পরিচালনার সুযোগ পান। ভবনটিতে বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সুবিধা থাকায় নতুন করে ভবন নির্মাণের খরচও কমবে। লেবানন ট্রেড সেন্টারটি ২০২২ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সুবিধা ও ঈসা টাউনের প্রয়োজন বিবেচনায় নিয়ে পুরোনো স্থাপনাটিকে নতুন করে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। আর নতুন মার্কেটের কারণে তৈরি হতে পারে নতুন চাকরি। যা প্রবাসীদের জন্য ভালো খবর বলেই ধরে নেওয়া যায়।
logo-1-1740906910.png)