Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নিষেধাজ্ঞা ভেঙে কাজ, বিপাকে ১৫৫ কোম্পানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১

কুয়েতে নিষেধাজ্ঞা ভেঙে কাজ, বিপাকে ১৫৫ কোম্পানি

কুয়েতে প্রচণ্ড গরমের সময় খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঘটনায় ১৫৫টি কোম্পানি ও ৪১৫ শ্রমিককে শনাক্ত করেছে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার। শ্রমিকদের তীব্র গরম থেকে সুরক্ষা দিতে ২০২৬ সালের মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ ছিল। 

এই সময়ে কুয়েতের বিভিন্ন এলাকায় PAM-এর পরিদর্শক দল মোট ৬১৭টি পরিদর্শন চালায় এবং নিষেধাজ্ঞা লঙ্ঘনকারী ১৫৫টি কোম্পানি শনাক্ত করে। পুনঃপরিদর্শনের সময়ও এসব কোম্পানির বিরুদ্ধে লঙ্ঘনের ঘটনা পাওয়া যায় এবং নিষেধাজ্ঞা অমান্য করা সাইটগুলোতে মোট ৪১৫ শ্রমিককে কাজ করতে দেখা যায়। এছাড়া কর্তৃপক্ষের কাছে নিষেধাজ্ঞা লঙ্ঘনের বিষয়ে ৩৭টি অভিযোগও জমা পড়ে। 

একই সময়ে খোলা জায়গায় দুপুরের কাজের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির জন্য ছয়টি আবেদন করা হলে সেগুলো অনুমোদন করা হয় এবং সংশ্লিষ্ট স্থানগুলোতে পরবর্তী পরিদর্শনে কোনো লঙ্ঘন পাওয়া যায়নি। তবে আইন ভাঙা এসব কোম্পানির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়ে কিছু জানা যায়নি। 

Logo