Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমানে মাদকবিরোধী আইনে মৃত্যুদণ্ড, বাড়ছে জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১

ওমানে মাদকবিরোধী আইনে মৃত্যুদণ্ড, বাড়ছে জরিমানা

ওমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নতুন আইন চালু করে শাস্তি আরো কঠোর করা হয়েছে। নতুন মাদকবিরোধী আইনে গুরুতর কিছু মাদক অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে এবং বিভিন্ন অপরাধে আগের তুলনায় বড় অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে। মাদক পাচার, অবৈধভাবে মাদক আমদানি-রপ্তানি এবং বড় পরিসরে মাদকসংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই আইনটি প্রণয়ন করা হয়েছে। নতুন আইনে মাদক অপরাধে জড়িত ব্যক্তিদের পাশাপাশি মাদক পাচার ও সরবরাহের সঙ্গে যুক্ত চক্রের বিরুদ্ধেও কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, ওমানে মাদক পাচার ও ব্যবহার নিয়ন্ত্রণ এবং সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বিধানের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধের জন্য কারাদণ্ড ও আর্থিক জরিমানাও বাড়ানো হয়েছে।

Logo