Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ২৩ সেপ্টেম্বর বেসরকারি খাতে ছুটি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩

সৌদিতে ২৩ সেপ্টেম্বর বেসরকারি খাতে ছুটি

সৌদি আরবে ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস উপলক্ষে বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি জাতীয় দিবস উপলক্ষে ২৩ সেপ্টেম্বর বুধবার বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীরা ছুটি পাবেন। 

প্রতি বছর ২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে পালিত হয় এবং এদিন দেশজুড়ে বিভিন্ন সরকারি ও সামাজিক আয়োজন করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় দিবসের এই ছুটি শ্রম আইন ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী কার্যকর হবে। কর্মীদের ছুটির অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিয়োগকর্তাদেরও নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে। 

জাতীয় দিবস সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উপলক্ষ, তাই এদিন কর্মীদের পরিবার ও স্বজনদের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন উদযাপনে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

Logo