Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে ৭ হাজার শিক্ষকের চাকরি বাতিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০

কুয়েতে ৭ হাজার শিক্ষকের চাকরি বাতিল

কুয়েতে সরকারি স্কুলগুলোতে শিক্ষকের সংখ্যা প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যাওয়ায় প্রায় ৭ হাজার বিদেশি শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব শিক্ষকের মধ্যে বিভিন্ন দেশের প্রবাসী শিক্ষকরাও রয়েছেন। দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম ধাপে মোট ৭ হাজার ১৯ জন শিক্ষকের চুক্তি বাতিল করা হচ্ছে এবং ইতোমধ্যে অনেক শিক্ষক সরকারি ‘সাহেল’ অ্যাপের মাধ্যমে চাকরি শেষ করার নোটিশ পেয়েছেন। চাকরি হারানো শিক্ষকদের মধ্যে ১ হাজার ৫৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৪৬৮ জন নারী। 

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কুয়েতের সরকারি স্কুলগুলোতে বিভিন্ন বিষয় ও শিক্ষাস্তর মিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৬৮ জন অতিরিক্ত শিক্ষক রয়েছেন। তাই স্কুলের প্রকৃত প্রয়োজন অনুযায়ী শিক্ষক সংখ্যা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে কুয়েত সরকারের বছরে প্রায় ৪ কোটি ২০ লাখ কুয়েতি দিনার বেতন খরচ কমবে বলে জানানো হয়েছে। আরবি, ইংরেজি, ইসলামিক শিক্ষা, চারুকলা, সংগীত, গণিত, বিজ্ঞান ও শারীরিক শিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব বিষয়ে পর্যাপ্ত কুয়েতি নাগরিক শিক্ষক হিসেবে পাওয়া যাচ্ছে, সেসব পদে স্থানীয় নাগরিকদের নিয়োগ দেওয়া হবে। তবে যেসব বিষয়ে এখনো শিক্ষক প্রয়োজন রয়েছে, সেসব ক্ষেত্রে বিদেশি শিক্ষক নিয়োগ অব্যাহত থাকবে। চাকরি বাতিল হওয়া শিক্ষকদের নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য অধিকার ও সুবিধা দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Logo