ইউএইতে ফ্লাইটে ভোগান্তি, বাড়ছে বাতিল-বিলম্ব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি বিমানবন্দর থেকে বেশির ভাগ ফ্লাইট স্বাভাবিকভাবে চললেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিভিন্ন কারিগরি ও পরিচালনাগত সমস্যার কারণে কিছু ফ্লাইটে বিলম্ব ও বাতিলের ঘটনা ঘটছে। বিশেষ করে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থার কারিগরি সমস্যার কারণে আমিরাত-যুক্তরাজ্য রুটে বেশ কয়েকটি ফ্লাইটে বিঘ্ন দেখা দিয়েছে। ইতিহাদ এয়ারওয়েজের লন্ডন হিথ্রো-আবুধাবি ফ্লাইট EY64 বাতিল হয়েছে, আর EY66 ও EY68 ফ্লাইটে বিলম্বের আশঙ্কা রয়েছে।
এদিকে এমিরেটসের যুক্তরাজ্যগামী ও যুক্তরাজ্য থেকে আসা কিছু ফ্লাইটও যুক্তরাজ্যের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান NATS-এর কারিগরি সমস্যার কারণে প্রভাবিত হয়েছে। এমিরেটস, ইতিহাদ, ফ্লাইদুবাই ও এয়ার অ্যারাবিয়ার কিছু ফ্লাইট বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী চললেও কয়েকটি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। ফ্লাইদুবাই যাত্রীদের বিমান ছাড়ার অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো, অনলাইনে চেক-ইন করা এবং যাত্রার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দিয়েছে। এয়ার অ্যারাবিয়ার শারজাহ ও আবুধাবি থেকে কুয়েত ও বাহরাইনগামী কয়েকটি ফ্লাইটও বাতিল হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইনও ইউএই ও মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে সাময়িকভাবে ফ্লাইট স্থগিত রেখেছে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে নিজেদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করতে, নির্ধারিত সময়ের অন্তত তিন ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে বলা হয়েছে।
logo-1-1740906910.png)