ওমানে ট্রাফিক জরিমানা ছাড়ের নামে প্রতারণা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪০
ওমানে ট্রাফিক জরিমানায় সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড় দেওয়ার কথা বলে অনলাইনে ছড়িয়ে পড়া ভুয়া বার্তা, ওয়েবসাইট ও লিংক সম্পর্কে জনগণকে সতর্ক করেছে রয়্যাল ওমান পুলিশ। পুলিশ জানিয়েছে, এসব অননুমোদিত প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার পাশাপাশি তাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এ ধরনের প্রতারণার শিকার না হতে অচেনা বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক না করার এবং যাচাইহীন উৎস থেকে পাওয়া তথ্য উপেক্ষা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। নাগরিক ও বাসিন্দাদের সব ধরনের সরকারি তথ্য ও খবর শুধুমাত্র পুলিশের যাচাইকৃত অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক অনলাইন কার্যক্রম বা প্রতারণামূলক লিংক নজরে এলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেছে রয়্যাল ওমান পুলিশ। ফলে সতর্ক থাকতে হবে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের।
logo-1-1740906910.png)