আমিরাতে এপ্রিল পর্যন্ত থাকবে এল নিনোর প্রভাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯
সংযুক্ত আরব আমিরাতে এল নিনোর প্রভাব ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রশান্ত মহাসাগরে এল নিনো পরিস্থিতি শক্তিশালীভাবে অবস্থান করছে এবং ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এটি অব্যাহত থাকার সম্ভাবনা ৯৯ শতাংশ।
জলবায়ু মডেলগুলোর পূর্বাভাস বলছে, ২০২৬ সালের অক্টোবর ও নভেম্বরের মধ্যে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং নিনো ৩.৪ অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার অস্বাভাবিকতা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা অত্যন্ত শক্তিশালী এল নিনো পরিস্থিতির ইঙ্গিত দেয়।
ফলে আমিরাতের ক্ষেত্রে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা ও বৃষ্টিপাত মৌসুমি গড়ের কাছাকাছি বা তার চেয়ে বেশি থাকতে পারে এবং পূর্বাভাসের শেষদিকে উল্লেখযোগ্য আবহাওয়াজনিত কার্যক্রমের সম্ভাবনা রয়েছে। এল নিনো ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার পূর্বাভাস থাকলেও এর প্রভাব আমিরাতে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এল নিনো হলো মধ্য ও পূর্বাঞ্চলীয় ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা পর্যায়ক্রমে বেড়ে যাওয়ার একটি প্রাকৃতিক আবহাওয়াগত ঘটনা, যা বিশ্বজুড়ে বায়ুমণ্ডলীয় প্রবাহ, তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরনে বড় পরিবর্তন আনতে পারে।
logo-1-1740906910.png)