Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ই-স্কুটার চালকদের জন্য নতুন সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৭

বাহরাইনে ই-স্কুটার চালকদের জন্য নতুন সতর্কতা

বাহরাইনে ই-বাইক ও ই-স্কুটার ব্যবহারকারীদের ট্রাফিক আইন ও নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এসব নিয়ম জানা জরুরি। নতুন নির্দেশনা ই-বাইক ও ই-স্কুটারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। এগুলো চালানো যাবে অভ্যন্তরীণ সড়কে; মহাসড়ক, ৫০ কিলোমিটারের বেশি গতিসীমার সড়ক, গাড়ির লেন, সড়কের কাঁধ ও জরুরি লেনে চলাচল নিষিদ্ধ। 

তাছাড়া ১৬ বছরের নিচে ই-বাইক চালানোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ই-বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। ই-স্কুটার চালানোর ক্ষেত্রেও হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহারের ওপর জোর দিয়েছে ট্রাফিক কর্তৃপক্ষ। একই সঙ্গে বিপরীতমুখী হয়ে চালানো, অতিরিক্ত যাত্রী বহন কিংবা পথচারী ও অন্য যানবাহনের জন্য ঝুঁকি তৈরি করে এমনভাবে চালানো নিষিদ্ধ। 

কর্তৃপক্ষ সতর্ক করেছে, নিয়ম ভঙ্গ করলে জরিমানা, যানবাহন জব্দ এবং গুরুতর ক্ষেত্রে কারাদণ্ডের মতো শাস্তি হতে পারে। জব্দ করা যানবাহন সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত আটক রাখার বিধানও রয়েছে। প্রবাসীদের তাই রাস্তার সুবিধাজনক মনে হলেই ই-স্কুটার চালানো নয়। নির্ধারিত সড়ক, গতি ও নিরাপত্তা বিধি মেনেই চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

Logo