Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে ড্রাইভিং লাইসেন্সের অপব্যবহারে জরিমানার সতর্কতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০২

সৌদিতে ড্রাইভিং লাইসেন্সের অপব্যবহারে জরিমানার সতর্কতা

সৌদি আরবে গাড়ির ধরন, আকার ও ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন লাইসেন্স নিয়ে গাড়ি চালালে ড্রাইভারকে সর্বোচ্চ ২ হাজার সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে।

দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ট্রাফিক জানিয়েছে, নির্ধারিত শ্রেণি বা ব্যবহারের সঙ্গে মিল নেই এমন লাইসেন্স দিয়ে গাড়ি চালানো ট্রাফিক আইন লঙ্ঘনের আওতায় পড়ে এবং এ অপরাধের জন্য ১ হাজার থেকে ২ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি গাড়ির আকার, ধরন ও ব্যবহার অনুযায়ী উপযুক্ত লাইসেন্স থাকা জরুরি।

কোনো চালক যদি এমন লাইসেন্স ব্যবহার করেন, যা তার চালানো গাড়ির শ্রেণি বা ব্যবহারের ধরনকে অনুমোদন করে না, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ নিয়মিতভাবে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে আসছে। এর অংশ হিসেবে চালকদের নিজেদের গাড়ির লাইসেন্সের তথ্য যাচাই করার পাশাপাশি সেটি সংশ্লিষ্ট গাড়ির ধরন ও ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে, সঠিক শ্রেণির লাইসেন্স নিশ্চিত করা শুধু আইন মেনে চলার বিষয় নয়, বরং সড়কে চালক, যাত্রী ও অন্যান্য পথচারীর নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই জরিমানা এড়ানোর পাশাপাশি সড়ক নিরাপত্তা বজায় রাখতে সব চালককে গাড়ি চালানোর আগে প্রয়োজনীয় লাইসেন্সের বৈধতা ও শ্রেণি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Logo