Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে নিরাপত্তা অভিযানে আটক ৪৫ জন প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৯

কুয়েতে নিরাপত্তা অভিযানে আটক ৪৫ জন প্রবাসী

কুয়েতের আল-সালমি স্ক্র্যাপ ইয়ার্ড ও আমঘারা এলাকায় আইন লঙ্ঘনকারীদের ধরতে বিশেষ নিরাপত্তা অভিযান চালানো হয়েছে।অভিযানে মোট ৭২ জনকে আটক করেছে দেশটির ক্রিমিনাল সিকিউরিটি সেক্টর। জেনারেল ডিপার্টমেন্ট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশনের অপারেশন্স ডিপার্টমেন্ট পরিচালিত এই অভিযানে বিভিন্ন ধরনের রেসিডেন্সি, শ্রম ও অন্যান্য আইন লঙ্ঘনের ঘটনায় জড়িত ব্যক্তিদের আটক করা হয়। 

এর মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে লেবার ল' ও রেসিডেন্সি বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে ২২ জন রেসিডেন্সি ল’-এর ২০ নম্বর আর্টিকেল ভঙ্গের কারণে এবং আরো তিনজনের নাম আগে থেকেই পলাতকের তালিকায় ছিল। এছাড়া দুটি পৃথক ডিজেল চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ম ভঙ্গ করে রাস্তায় পণ্য বিক্রির অভিযোগে আরো দুজন স্ট্রিট ভেন্ডরকে আটক করা হয়েছে। 

অভিযানে একজন কুয়েতি নাগরিককেও মাদক-সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে আটক করা হয়।

Logo