ওমানে সেপ্টেম্বর থেকে বাড়তে পারে মৌসুমি জ্বর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৫
ওমানে মৌসুমি জ্বরের প্রকোপ সেপ্টেম্বরের শুরু থেকেই বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানের উপ-ক্রান্তীয় জলবায়ুর কারণে ইনফ্লুয়েঞ্জার ভাইরাস সারা বছরই দেশে সক্রিয় থাকতে পারে। তবে সাধারণত সেপ্টেম্বর থেকে ফ্লু বা জ্বরের সংক্রমণ আরো বেড়ে যায় এবং এই প্রবণতা পরবর্তী বছরের মে মাসের মাঝামাঝি পর্যন্ত চলতে পারে।
এ কারণে সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত সময়কে ফ্লু বিস্তারের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মৌসুমি ইনফ্লুয়েঞ্জা সচেতনতা কর্মসূচির মাধ্যমে জনগণকে ফ্লুর সময়কাল, সংক্রমণের বিস্তার এবং এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করছে।
কর্তৃপক্ষের পরামর্শ হলো, ফ্লুর প্রকোপ বাড়ার এই সময়ে মানুষ যেন সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকে এবং নিজেদের ও আশপাশের মানুষের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা মেনে চলে।
logo-1-1740906910.png)