Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে রিয়েল এস্টেট ব্যবসায় মিথ্যা তথ্য দিলে বড় জরিমানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩৩

সৌদিতে রিয়েল এস্টেট ব্যবসায় মিথ্যা তথ্য দিলে বড় জরিমানা

সৌদি আরবে রিয়েল এস্টেট লেনদেনের ক্ষেত্রে ভুল বা মিথ্যা তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানার প্রস্তাব করেছে জাকাত, ট্যাক্স অ্যান্ড কাস্টমস অথরিটি বা জেডএটিসিএ। এ বিষয়ে ‘রিয়েল এস্টেট ট্রানজেকশন ট্যাক্স’ আইনের সংশোধিত বিধিমালার খসড়া প্রকাশ করে জনসাধারণের মতামত চাওয়া হয়েছে, যার জন্য ৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইস্তিতলা প্ল্যাটফর্মে মতামত দেওয়া যাবে। 

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, আইন বা বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করলে জরিমানা হতে পারে প্রযোজ্য করের পরিমাণ অথবা ৫০ হাজার রিয়াল। যেটির পরিমাণ বেশি, সেই পরিমাণ অর্থই পরিশোধ করতে হতে পারে। পাশাপাশি রিয়েল এস্টেট লেনদেন নিবন্ধন না করলে ৫ হাজার থেকে ৫০ হাজার রিয়াল, নির্ধারিত সময়ে প্রয়োজনীয় ট্যাক্স নথি ও রেকর্ড সংরক্ষণ না করলে ৫ হাজার থেকে ৫০ হাজার রিয়াল এবং পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সহযোগিতা না করা বা প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে ১ হাজার থেকে ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নিয়মের লক্ষ্য হলো রিয়েল এস্টেট ট্রানজেকশন ট্যাক্স সংক্রান্ত লঙ্ঘন ও শাস্তির বিষয়গুলো আরো স্পষ্ট করা, প্রয়োগের প্রক্রিয়ায় একই রূপ আনা এবং সংশ্লিষ্ট সব পক্ষের জন্য স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা

Logo