Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে ছিনতাইয়ের কবলে বাংলাদেশি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩২

বাহরাইনে ছিনতাইয়ের কবলে বাংলাদেশি

বাহরাইনে দুই ব্যক্তির বিরুদ্ধে দুজনকে অপহরণ, জোর করে আটকে রাখা, মারধর এবং ছুরি দেখিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে উচ্চ ফৌজদারি আদালতে বিচার শুরু হয়েছে। 

অভিযোগে বলা হয়, সালমাবাদ এলাকায় ৩৪ বছর বয়সী দুই আসামির একজন ৪২ বছর বয়সী এক বাংলাদেশি চালককে কৌশলে দেখা করার জন্য ডেকে নেন। সেখানে যাওয়ার পর দুই আসামি ওই বাংলাদেশিকে মারধর করে জোর করে তাদের গাড়িতে তুলে নেন। এ সময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে প্রথম আসামি ছুরি দেখিয়ে বাংলাদেশি চালকের মোবাইল ফোন নিয়ে নেন। ওই ফোন ব্যবহার করে তিনি ৩৪ বছর বয়সী এক রুশ নারীর সঙ্গে যোগাযোগ করে তার অবস্থান জানতে পারেন। পরে ওই নারী আল হুরায় একটি নির্দিষ্ট স্থানে এলে তাকেও মারধর করে জোর করে গাড়িতে তোলা হয়। 

অভিযোগ অনুযায়ী, ওই নারীকে প্রথম আসামির বাসায় নিয়ে গিয়ে পুলিশ পৌঁছানো পর্যন্ত আটকে রাখা হয়। পুলিশ প্রথম আসামির কাছ থেকে বাংলাদেশি চালকের মোবাইল ফোনও উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে দুই আসামিই ঘটনার কিছু অংশে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। পাবলিক প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে জোরপূর্বক ছিনতাই, অপহরণ, ভয়ভীতি দেখিয়ে বেআইনিভাবে আটক এবং হামলার অভিযোগ এনেছে। দুই আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন।

Logo