Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে এশীয় প্রবাসীর ১০ হাজার দিনারের ক্ষতিপূরণ দাবি খারিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২

বাহরাইনে এশীয় প্রবাসীর ১০ হাজার দিনারের ক্ষতিপূরণ দাবি খারিজ

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় আহত এক এশীয় নাগরিকের ১০ হাজার বাহরাইনি দিনারের ক্ষতিপূরণ দাবি খারিজ করে দিয়েছে দেশটির আপিল আদালত।

দুর্ঘটনায় অসাবধানতার কারণে আঘাত করার অপরাধে প্রথম আসামি দোষী সাব্যস্ত হওয়ার পর ওই ব্যক্তি চিকিৎসা ও ক্ষয়ক্ষতির জন্য চূড়ান্ত ক্ষতিপূরণ দাবি করেছিলেন।

প্রথমে হাই সিভিল কোর্ট আসামিদের ১০ হাজার দিনার পরিশোধের নির্দেশ দিলেও হাইকোর্ট অব আপিলের তৃতীয় সিভিল ডিভিশন সেই রায় বাতিল করে মামলা খারিজ করে দেয়। আদালতের কাছে পেশ করা নোটারাইজড নথিতে বাদী আগেই মামলাসংক্রান্ত তার ফৌজদারি, দেওয়ানি ও ব্যক্তিগত সব অধিকার থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ক্ষতিপূরণও গ্রহণ করেছিলেন।

আদালতের মতে, ওই লিখিত ছাড়পত্র ছিল স্পষ্ট ও আইনগতভাবে বাধ্যতামূলক। তাই বহু বছর পর সেটি বাতিল করে নতুন করে ক্ষতিপূরণ দাবি করার সুযোগ নেই।

Logo