Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫০

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে চলমান অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৩৬৩ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চালানো যৌথ অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে আটক করা হয়।

এর মধ্যে ৭ হাজার ১২১ জন আবাসন আইন, ৩ হাজার ৬৩৬ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪০৮ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন। একই সময়ে ১৮ হাজার ৯৩৭ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং আরো ৩ হাজার ২৪০ জনের ভ্রমণ রিজার্ভেশন সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।

এছাড়া ১ হাজার ৩১৫ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে, যাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪১ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরো ৪২ জনকে আটক করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ২১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী, যার মধ্যে ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ ও ১ হাজার ৯২৮ জন নারী আবাসন ও শ্রম আইনসংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে সহায়তা করা, আইন লঙ্ঘনকারীকে পরিবহন বা আশ্রয় দেওয়া কিংবা এ ধরনের কাজে সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে; অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তিও জব্দ করা হতে পারে।

Logo