কুয়েতে গোপন ম্যাসাজ সেন্টারে অভিযান, পাঁচ এশীয় আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩১
কুয়েতের একটি সাধারণ অ্যাপার্টমেন্টে গোপনে অনুমোদনহীন ম্যাসাজ সেবা পরিচালনার অভিযোগে পাঁচজন এশীয় প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। মুবারক আল-কাবির ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের কাছে তথ্য আসে যে, ওই অ্যাপার্টমেন্টে অনুমোদন ছাড়াই ম্যাসাজ সেবা দেওয়া হচ্ছে। এরপর পুলিশ সেখানে নজরদারি চালিয়ে তথ্যের সত্যতা যাচাই করে এবং প্রয়োজনীয় ওয়ারেন্ট নিয়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে পাঁচজন এশীয় প্রবাসীকে আটক করা হয় এবং অ্যাপার্টমেন্ট থেকে ম্যাসাজ সেবায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও সামগ্রী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানায়, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যাসাজ সেবার বিজ্ঞাপন দিত এবং অ্যাপার্টমেন্টে গ্রাহকদের এনে প্রতি সেশনের জন্য ১০ থেকে ৩০ কুয়েতি দিনার পর্যন্ত ফি নিত। আটকের পর তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং পাঁচজনকেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপোর্টেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ তাদের কুয়েত থেকে বহিষ্কারের প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। এশীয় বলা হলেও তারা কোন দেশের নাগরিক তা বলা হয়নি।
logo-1-1740906910.png)