Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

ওমান-আমিরাতের মধ্যে রেলপথ চালুর সম্ভাবনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩০

ওমান-আমিরাতের মধ্যে রেলপথ চালুর সম্ভাবনা

ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রেল যোগাযোগ স্থাপনের পথে বড় অগ্রগতি হয়েছে। ওমানের সুলতান হাইথাম বিন তারিক দুই দেশের রেল সংযোগ উন্নয়নের চুক্তিতে অনুমোদন দেওয়ায় প্রায় ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের হাফিত রেল প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে ইতোমধ্যেই। ২৩৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ ওমানের সোহারকে আল বুরাইমি ও আল আইন হয়ে আমিরাতের জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। 

প্রকল্পে যাত্রীবাহী ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার গতিতে চলবে, ফলে সোহার থেকে আবুধাবি যেতে সময় লাগবে প্রায় ১০০ মিনিট এবং আল আইন যেতে মাত্র ৪৭ মিনিট। পাশাপাশি পণ্যবাহী ট্রেন ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে প্রায় ১৫ হাজার টন পণ্য বা ২৭০টি কনটেইনার পরিবহন করতে পারবে। ইতোমধ্যে প্রকল্পের নির্মাণকাজ ৪০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং বিভিন্ন এলাকায় টানেল, সেতু ও অন্যান্য অবকাঠামোর কাজ এগিয়ে চলছে। হাফিত রেল চালু হলে ইউএই ও ওমানের মধ্যে যাত্রী চলাচল, বাণিজ্য ও পণ্য পরিবহন আরো দ্রুত ও সহজ হবে।

Logo