Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদিতে গোপন ব্যবসা বন্ধে অভিযানে ২৩৯ মামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১

সৌদিতে গোপন ব্যবসা বন্ধে অভিযানে ২৩৯ মামলা

সৌদি আরবে বাণিজ্যিক গোপন ব্যবসা বা ‘কমার্শিয়াল কভার-আপ’ ঠেকাতে দেশজুড়ে কঠোর অভিযান চালানো হচ্ছে। আগস্ট মাসে সৌদি আরবের ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্টের পক্ষ থেকে পুরো দেশে মোট ৫ হাজার ১৬১টি পরিদর্শন অভিযান পরিচালনা করা হয়। আর এসব অভিযানে বাণিজ্যিক গোপন কর্মকাণ্ডের সন্দেহে ২৩৯টি মামলা শনাক্ত করা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত ও আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তাদের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 

সৌদি আরবের অ্যান্টি-কনসিলমেন্ট আইনে এমন অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড, সর্বোচ্চ ৫০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং আদালতের চূড়ান্ত রায়ের পর অবৈধভাবে অর্জিত অর্থ জব্দ ও বাজেয়াপ্ত করার বিধান রয়েছে। এর পাশাপাশি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া, ব্যবসা লিকুইডেট করা, কমার্শিয়াল রেজিস্ট্রেশন বাতিল, ভবিষ্যতে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা, প্রযোজ্য জাকাত, ফি ও কর আদায়, অপরাধের তথ্য প্রকাশ এবং বাণিজ্যিক গোপন কর্মকাণ্ডে জড়িত বিদেশিদের সৌদি আরব থেকে বহিষ্কার করে ভবিষ্যতে কাজের জন্য ফেরার ওপর নিষেধাজ্ঞার মতো অতিরিক্ত শাস্তিও দেওয়া যেতে পারে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব পরিদর্শনের মূল লক্ষ্য ছিল ব্যবসা প্রতিষ্ঠানগুলো আইন ও বিধিবিধান মেনে চলছে কিনা, তা যাচাই করা। ফলে সৌদি প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। 

Logo