Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে বৈদ্যুতিক জিনিসপত্র চুরির অভিযোগে এশীয় গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৫

বাহরাইনে বৈদ্যুতিক জিনিসপত্র চুরির অভিযোগে এশীয় গ্রেপ্তার

বাহরাইনের সিত্রা এলাকায় একটি বাণিজ্যিক ভবন থেকে প্রায় ৭০ হাজার বাহরাইনি দিনার মূল্যের বৈদ্যুতিক সরঞ্জাম চুরির ঘটনায় আটজন এশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফরেনসিক এভিডেন্স।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স ২৭ থেকে ৪১ বছরের মধ্যে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি পৃথক চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে এই সন্দেহভাজনদের শনাক্ত করা হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তকারীরা ব্যাপক অনুসন্ধান ও তদন্ত চালিয়ে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করেন এবং এর ভিত্তিতেই আটজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল তামার তার, ভবনের অভ্যন্তরীণ এয়ার-কন্ডিশনিং কন্ট্রোল ইউনিট এবং বিভিন্ন বৈদ্যুতিক কন্ট্রোল ইউনিট, যেগুলোর মোট আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার বাহরাইনি দিনার। অভিযানের সময় চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ।

ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং দুটি মামলাই পরবর্তী আইনি ব্যবস্থার জন্য পাবলিক প্রসিকিউশনে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

Logo