Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, এজেন্সি মালিককে ধরল পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

কুয়েতে প্রবাসীদের সঙ্গে প্রতারণা, এজেন্সি মালিককে ধরল পুলিশ

কুয়েতে এক এজেন্সি মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ইউরোপে চাকরি ও ওয়ার্ক ভিসা দেওয়ার কথা বলে কুয়েতে প্রবাসীদের কাছ থেকে ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কুয়েতি দিনার করে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৫ জন প্রবাসী পুলিশের কাছে অভিযোগ করার পর ওই এজেন্সি মালিককে গ্রেপ্তার করা হয়েছে। 

আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগকারীদের বেশির ভাগই এশীয় নাগরিক। বিজ্ঞাপন দেখে তারা ওই এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। তাদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী ইউরোপের বিভিন্ন দেশে চাকরি এবং ওয়ার্ক ভিসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ জন্য নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। অভিযোগকারীরা জানান, কয়েক মাসের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও পরে কোনো ভিসা বা চাকরি দেওয়া হয়নি। টাকা ফেরত চাইলে তাদের বলা হয়, ভিসা প্রক্রিয়ায় অর্থ খরচ হয়ে গেছে। 

এখানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা হলো ইউরোপে চাকরির প্রলোভনে কুয়েত থেকে কোনো এজেন্সিকে টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধতা, চাকরির অফার ও ভিসার সত্যতা যাচাই করা জরুরি।

Logo