Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ১১ ধরনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করতে পারবে শ্রমিকরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫

আমিরাতে ১১ ধরনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করতে পারবে শ্রমিকরা

সংযুক্ত আরব আমিরাতে কর্মীরা এখন ১১ ধরনের শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয় মোহরেতে অভিযোগ করতে পারবেন। প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্যও এ তথ্য গুরুত্বপূর্ণ। যেসব বিষয়ে অভিযোগ করা যাবে, তার মধ্যে রয়েছে জোর করে কাজ করানো বা মানব পাচার, যৌন হয়রানি, চাকরি শেষে পাওনা-ভাতা না দেওয়া, অতিরিক্ত ওভারটাইম করানো, শ্রমিকদের আবাসনবিধি লঙ্ঘন এবং কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার নিয়ম না মানা। 

এছাড়া বার্ষিক ছুটি না দেওয়া, ছুটির পরিবর্তে প্রাপ্য অর্থ না দেওয়া বা ছুটি জমিয়ে রাখার সুযোগ না দেওয়ার বিরুদ্ধেও রিপোর্ট করা যাবে। তীব্র গরমে শ্রমিকদের সুরক্ষার নিয়ম না মানা এবং অনুমতি ছাড়া বা আইন ভেঙে কর্মী নিয়োগের বিষয়ও অভিযোগের আওতায় রয়েছে।কোনো বাংলাদেশি শ্রমিক এসব সমস্যার মুখে পড়লে MOHRE-এর অ্যাপ, ওয়েবসাইট অথবা শ্রম-সংক্রান্ত অভিযোগ কেন্দ্রের মাধ্যমে রিপোর্ট করতে পারবেন। 

Logo