সৌদিতে শ্রমিকদের নিরাপত্তায় ১০ লাখ শ্রমিকের আবাসনে নতুন নিয়ম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫
সৌদি আরবে প্রায় ১০ লাখ বিদেশি শ্রমিকের জন্য ১ হাজার ৩৬০টি যৌথ আবাসনের লাইসেন্স দেওয়া হয়েছে। শ্রমিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখতেই এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। দেশটির পৌরসভা ও আবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জন বা তার বেশি শ্রমিক থাকা প্রতিষ্ঠানগুলোকে অনুমোদিত ও লাইসেন্সধারী আবাসনের ব্যবস্থা করতে হবে। নিজেদের আবাসন না থাকলে অনুমোদিত আবাসন ভাড়া নিতে হবে।
এসব আবাসনে স্বাস্থ্য, নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অন্যান্য কারিগরি মান বজায় রাখা বাধ্যতামূলক। নিয়ম মানা হচ্ছে কিনা, তা দেখতে বিভিন্ন এলাকায় নিয়মিত পরিদর্শনও চালানো হচ্ছে। সৌদি সরকার ২০২৫ সালে বিদেশি শ্রমিকদের আবাসন ব্যবস্থা উন্নত করতে জাতীয় কর্মসূচি শুরু করে। এর আওতায় শ্রমিকদের জন্য নিরাপদ ও মানসম্মত থাকার জায়গা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কোনো কোম্পানি যদি নিম্নমানের বা অননুমোদিত আবাসনে রাখে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।
logo-1-1740906910.png)