Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

বাহরাইনে আগস্টে ৫৪৩ জন বহিষ্কার, গ্রেপ্তার ৭৭ প্রবাসী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬

বাহরাইনে আগস্টে ৫৪৩ জন বহিষ্কার, গ্রেপ্তার ৭৭ প্রবাসী

বাহরাইনে আগস্ট মাসে ৫৪৩ জন বিভিন্ন দেশের প্রবাসীকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ৭৭ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অভিযানে এসব গ্রেপ্তার ও বহিষ্কারের ঘটনা ঘটে। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, আগস্ট মাসে দেশটির বিভিন্ন গভর্নরেটে মোট ৩ হাজার ১৫২টি অভিযান চালায় তারা। 

এসব অভিযানের মধ্যে ২ হাজার ৯৭৩টি অভিযান চালানো হয় দোকানে দোকানে। অভিযানে শ্রম আইন ও ইকামা আইন লঙ্ঘনের ঘটনাতেই বেশির ভাগ প্রবাসী গ্রেপ্তার ও বহিষ্কারের মুখোমুখি হন। বাহরাইনের শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমবাজারের নিয়ম শৃঙ্খলা ও প্রতিযোগিতা বজায় রাখতে এমন অভিযান নিয়মিতই হয়ে থাকে। তবে এসব অভিযানে কোন কোন দেশের প্রবাসী গ্রেপ্তার বা বহিষ্কারের সম্মুখীন হয়েছেন, সেই তথ্য জানানো হয়নি। বাহরাইনে আছেন কম করে দেড় লক্ষ প্রবাসী বাংলাদেশি। 

Logo