Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

সৌদি আরবে আবশির প্ল্যাটফর্মে নতুন চার সেবা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

সৌদি আরবে আবশির প্ল্যাটফর্মে নতুন চার সেবা চালু

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম আবশির নাগরিক ও প্রবাসীদের জন্য নতুন চারটি সেবা চালু করেছে। এর মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের ছবি হালনাগাদ, জন্ম সনদ ইস্যু, মৃত্যু সনদ সংগ্রহ এবং হারানো মৃত্যু সনদের প্রতিস্থাপন এখন অনলাইনে করা যাবে।

আগে ছবি পরিবর্তনের জন্য নতুন আইডি ইস্যু করতে হতো বা হারানো রিপোর্ট করতে হতো। এখন আবশিরের মাধ্যমে নাগরিকরা সহজেই জাতীয় পরিচয়পত্রের ছবি হালনাগাদ করতে পারবেন।

যাদের জন্ম সনদ আগে নিবন্ধিত হয়নি, তারা অনলাইনে নতুন জন্ম সনদ ইস্যু করতে পারবেন। প্রবাসীরা অনলাইনে মৃত্যু সনদ সংগ্রহ করতে পারবেন এবং হারানো বা ক্ষতিগ্রস্ত মৃত্যু সনদের প্রতিস্থাপনও পাওয়া যাবে।

এই নতুন সেবা সৌদি আরবের চলমান ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্যোগের অংশ। নাগরিক ও প্রবাসীদের আর সরকারি অফিসে গিয়ে দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। সবকিছু অনলাইনে সম্পন্ন করা যাবে, যা সময় ও অর্থ সাশ্রয় করবে।

২০২৬ সালের জুলাই মাসে আবশির প্ল্যাটফর্মে ৫০ মিলিয়নের বেশি ই-লেনদেন সম্পন্ন হয়েছে। এর মধ্যে আবশির ইন্ডিভিজুয়ালস প্ল্যাটফর্মে প্রায় ৪৭.৮ মিলিয়ন লেনদেন হয়েছে। ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেটের মাধ্যমে ৩৭ মিলিয়নের বেশি ডকুমেন্ট দেখা হয়েছে। আবশির বিজনেস প্ল্যাটফর্মে প্রায় ২.৯ মিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন সরকারি সংস্থা আবশিরের মাধ্যমে কোটি কোটি লেনদেন সম্পন্ন করছে।

- পাবলিক সিকিউরিটি: ৩.৬ মিলিয়ন লেনদেন

- ট্রাফিক বিভাগ: ৩.৫ মিলিয়ন লেনদেন

- পাসপোর্ট বিভাগ (জাওয়াজাত): ২.৭ মিলিয়ন লেনদেন

- সিভিল স্ট্যাটাস এজেন্সি: প্রায় ৭ লাখ লেনদেন

আবশিরের মাধ্যমে প্রদত্ত ইউনিফাইড ডিজিটাল আইডি নাগরিক, প্রবাসী ও ভিজিটরদের জন্য নিরাপদ ও সহজ সেবা নিশ্চিত করছে। এই আইডি ব্যবহার করে আবশির ইন্ডিভিজুয়ালস, বিজনেস ও গভর্নমেন্ট প্ল্যাটফর্মে প্রবেশ করা যায়। এছাড়া জাতীয় ইউনিফাইড অ্যাক্সেস পোর্টাল ‘নাফাথ’-এর মাধ্যমে সরকারি ও বেসরকারি খাতের সেবাও পাওয়া যায়।

Logo