Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে ডিজিটাল ওয়ার্ক পারমিট সেবা চালু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

আমিরাতে ডিজিটাল ওয়ার্ক পারমিট সেবা চালু

বিদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া আরো সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ওয়ার্ক পারমিট সেবা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়, মোহরে জানিয়েছে, এখন মন্ত্রণালয়ে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো বিদেশে থাকা কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিটের আবেদন অনলাইনে সম্পন্ন করতে পারবে। এর ফলে বিদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে আগে যেসব প্রশাসনিক ধাপ, কাগজপত্র ও আলাদা প্রক্রিয়ার কারণে সময় বেশি লাগত, সেগুলো অনেকটাই সহজ ও সমন্বিত হবে। নিয়োগকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কর্মীর জন্য প্রয়োজনীয় ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট অনুমোদন ও নিয়োগসংক্রান্ত প্রক্রিয়াগুলোও একই ব্যবস্থার আওতায় সম্পন্ন করার সুযোগ থাকবে।

আমিরাত সরকারের বৃহত্তর ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি’ উদ্যোগের অংশ হিসেবে শ্রমবাজারের সেবা আরো ডিজিটাল, দ্রুত ও ব্যবহারবান্ধব করার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আমিরাতে চাকরির জন্য আসতে যাওয়া কর্মীদের নিয়োগ প্রক্রিয়ায় সময় ও জটিলতা কমতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেবা মূলত বৈধভাবে মন্ত্রণালয়ে নিবন্ধিত নিয়োগকর্তাদের জন্য; অর্থাৎ চাকরিপ্রার্থীদের কোনো অননু

Logo