Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

শিগগিরই সৌদি প্রবাসীদের ই-পাসপোর্ট ভোগান্তি কমবে: রাষ্ট্রদূত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪

শিগগিরই সৌদি প্রবাসীদের ই-পাসপোর্ট ভোগান্তি কমবে: রাষ্ট্রদূত

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ সেপ্টেম্বর রিয়াদে বাংলাদেশ দূতাবাস কার্যালয়ে আয়োজিত এ সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। সভায় দূতাবাসের কর্মকর্তারা এবং প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত জানান, প্রায় দেড় মাস ধরে সৌদি আরবে ই-পাসপোর্ট সেবা চালু রয়েছে। এ সময় চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় অনেক প্রবাসী সাময়িকভাবে ভোগান্তিতে পড়েছেন। তবে পরিস্থিতি মোকাবিলায় দূতাবাসের জনবল ও সেবার পরিধি বাড়ানো হয়েছে। ফলে ই-পাসপোর্ট কার্যক্রম এখন নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

প্রবাসীদের সেবা নিশ্চিত করতে দূতাবাসের কর্মকর্তারা প্রতিদিন ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত কাজ করছেন বলে জানান রাষ্ট্রদূত। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই পাসপোর্টসংক্রান্ত ভোগান্তি অনেকটাই কমে আসবে।

রাষ্ট্রদূত আরো জানান, এখন পর্যন্ত প্রায় ৮০ শতাংশ ই-পাসপোর্ট আবেদন সম্পন্ন হয়েছে। অবশিষ্ট আবেদনগুলোর কাজও দ্রুত শেষ করা হবে। এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় উপস্থিত প্রবাসী সাংবাদিকেরা জানান, ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। তবে প্রাথমিক পর্যায়ে ভোগান্তি কমাতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তারা আশা প্রকাশ করেন, দূতাবাসের উদ্যোগে সেবা আরো সহজ ও দ্রুত হবে।

Logo