দুবাইয়ে সামাজিক মাধ্যম ব্যবহারের নতুন নিয়ম জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮
দুবাইয়ে চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যবিষয়ক কনটেন্ট তৈরি করা ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রোগীদের বিভ্রান্ত করতে পারে এমন অতিরঞ্জিত বা ভিত্তিহীন চিকিৎসা-দাবি, মিথ্যা তথ্য এবং এমন কোনো প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে, যা চিকিৎসার ফলাফল নিয়ে অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। নতুন নিয়মের মূল লক্ষ্য হলো, সোশ্যাল মিডিয়ায় স্বাস্থ্যসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে পেশাদারিত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোগীদের ভুল বা বিভ্রান্তিকর তথ্যের প্রভাব থেকে সুরক্ষা দেওয়া।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিজেদের যোগ্যতা, অভিজ্ঞতা বা চিকিৎসার ফলাফল এমনভাবে তুলে ধরতে নিষেধ করা হয়েছে, যাতে তা রোগীদের কাছে অতিরিক্ত সাফল্যের নিশ্চয়তা হিসেবে মনে হয়।একইভাবে রোগীর গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো রোগীর ছবি, ভিডিও বা চিকিৎসাসংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে যথাযথ অনুমতি ও গোপনীয়তার নিয়ম মানতে হবে। স্বাস্থ্যবিষয়ক ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রেও দায়িত্বশীল কনটেন্ট তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষ করে বিজ্ঞাপন বা প্রচারণার মাধ্যমে কোনো চিকিৎসা, পণ্য বা সেবাকে এমনভাবে উপস্থাপন করা যাবে না, যাতে সাধারণ মানুষ সেটিকে নিশ্চিত চিকিৎসা-সমাধান বলে মনে করেন।
logo-1-1740906910.png)