Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

কুয়েতে স্বর্ণ চুরি, চোরকে খুঁজছে পুলিশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৫৭

কুয়েতে স্বর্ণ চুরি, চোরকে খুঁজছে পুলিশ

কুয়েতের হাওয়ালিতে এক কুয়েতি চিকিৎসকের বাড়ি থেকে প্রায় ২০ হাজার কুয়েতি দিনার মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসক কাজ শেষে বাড়িতে ফিরে দেখেন তার শোবার ঘরে রাখা স্বর্ণালংকারগুলো নেই। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান এবং ঘটনা তদন্তে নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চুরি যাওয়া অলংকারগুলোর বেশির ভাগই ছিল স্বর্ণের, যেগুলো ওই চিকিৎসক দীর্ঘদিন ধরে সঞ্চয়ের উদ্দেশ্যে জমিয়ে রেখেছিলেন।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম বাড়তে থাকায় এগুলোকে তিনি সঞ্চয়ের একটি মাধ্যম হিসেবে দেখছিলেন। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে চুরির জন্য সন্দেহ বা অভিযুক্ত করেননি। ঘটনার পর ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল বাড়িটিতে পাঠানো হয় এবং তারা ঘটনাস্থল থেকে আঙুলের ছাপসহ সম্ভাব্য অন্যান্য আলামত সংগ্রহের পাশাপাশি কীভাবে চোরেরা বাড়িতে ঢুকেছিল এবং কারা এই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে, তা শনাক্তের চেষ্টা করছে। 

Logo