Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

আমিরাতে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে অস্থির আবহাওয়ার পূর্বাভাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩২

আমিরাতে সেপ্টেম্বরের ১ম সপ্তাহে অস্থির আবহাওয়ার পূর্বাভাস

সংযুক্ত আরব আমিরাতে আবারো আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি। ২০২৬ এর ১ সেপ্টেম্বর থেকে সপ্তাহের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে বৃষ্টি, কুয়াশা ও ধুলোর ঝড়। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং পূর্বাঞ্চলে বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে।

পাশাপাশি বিশেষ করে পশ্চিমাঞ্চলে তাপমাত্রাও কিছুটা কমতে পারে। এদিন দুবাইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ৩১ ডিগ্রি, আবুধাবিতে সর্বোচ্চ ৪১ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস আর লিওয়ায় ৪৫ এবং আল আইনে ৪৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে। একই সঙ্গে রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কিছু উপকূলীয় ও অভ্যন্তরীণ এলাকায় কুয়াশা বা মিস্ট এবং ঘণ্টায় ৪০ কিলোমিটার পর্যন্ত বাতাসের কারণে ধূলিঝড় তৈরি হতে পারে।

শুক্রবারও আকাশ আংশিক মেঘলা ও কিছুটা ধোঁয়াশাচ্ছন্ন থাকতে পারে এবং পূর্বাঞ্চলে বিকেলে আবারো বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আর পশ্চিমাঞ্চলে রাতের দিকে আর্দ্রতা বাড়ার পাশাপাশি জোরালো বাতাসের কারণে ধূলিঝড়ের ঝুঁকিও অব্যাহত থাকতে পারে। 

Logo