সৌদিতে সড়কে নিরাপত্তা, বড় জরিমানার সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২২
সৌদি আরবে গাড়ি চালানোর সময় সামনে থাকা গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় না রাখলে গুনতে হতে পারে সর্বোচ্চ ৩০০ সৌদি রিয়াল জরিমানা। সৌদি পাবলিক সিকিউরিটি জানিয়েছে, গাড়ির মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব রাখা সড়ক নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ম। কারণ সামনে থাকা গাড়ি হঠাৎ ব্রেক করলে বা চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পর্যাপ্ত দূরত্ব দুর্ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্তৃপক্ষ বলছে, ট্রাফিক আইন মেনে চলা শুধু আইনি বাধ্যবাধকতা নয়, বরং চালক ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্রত্যেকের দায়িত্ব। নিরাপদ দূরত্ব বজায় না রাখাকে ট্রাফিক লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য সর্বোচ্চ ৩০০ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত রাখবে বলেও জানিয়েছে। ফলে সৌদিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের এই নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)