Logo
×

Follow Us

মধ্যপ্রাচ্য

মালয়েশিয়ার খবর

মালয়েশিয়ার গুয়া মুসাংয়ে ৯ বাংলাদেশি আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৩

মালয়েশিয়ার গুয়া মুসাংয়ে ৯ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার গুয়া মুসাং জেলায় একটি গাড়ি থেকে ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেরনামার খবরে বলা হয়েছে, এদের কারো কাছেই বৈধ পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছিল না।

এরা সবাই একসাথে একটি পেরোডুয়া আলজা গাড়িতে করে ভিন্ন কোনো গন্তব্যে যাচ্ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় তারা গাড়ি থামিয়ে চেক করে আর তাতেই তাদের কাছে পাসপোর্ট না থাকার বিষয়টি ধরা পড়ে। গুয়া মুসাং জেলায় পুলিশ জানিয়েছে, ১ সেপ্টেম্বর সকাল ১১টায় এই অভিযান হয়।

তবে পুলিশ কারো নাম পরিচয় প্রকাশ করেনি। তবে পুলিশ জানিয়েছে, এদের সবার বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে। গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের ইমিগ্রেশন স্ট্যাটাস খতিয়ে দেখতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। তাদের পেছনে অন্য কোনো অপরাধী গোষ্ঠী কাজ করছে কিনা, তা তদন্ত করছে গুয়া মুসাং জেলা পুলিশ।

Logo